Friday, June 26, 2026

ফেক নিউজ যাচাইয়ের ক্ষমতা শুধুই কেন্দ্রের! নয়া খসড়ার বিরোধিতায় সরব এডিটর্স গিল্ড

Date:

Share post:

ফেক নিউজ(Fake NEWS) নিয়ে সম্প্রতি কেন্দ্রের(Central) তরফে নয়া খসড়া তৈরি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভুয়ো খবর চিহ্নিত করার ক্ষমতা থাকবে শুধু মাত্র কেন্দ্রের হাতে। ফেক নিউজ সংক্রান্ত সরকারের নয়া এই খসড়া নিয়ে তীব্র আপত্তি জানালো এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া(Editors Gild of India)। তাঁদের অভিযোগ, ফেক নিউজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করে আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ছিনিয়ে নিতে চাইছে সরকার।

কেন্দ্রের ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইটে সম্প্রতি ফেক নিউজ নিয়ে এক খড়সা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কেন্দ্র সরকার সংক্রান্ত যে কোনও খবর সঠিক কিনা সেটা যাচাই করার অধিকার থাকবে শুধু প্রেস ইনফরমেশন ব্যুরোর হাতে। যার অর্থ এই নীতি কার্যকর হলে যে কোনও খবরকে ভুয়ো বলে দাগিয়ে দিতে পারবে পিআইবি(PIB)। এক্ষেত্রে জবাবদিহি করতে হবে না কাউকে। আর ভুয়ো বলে কোনও খবরকে একবার দাগিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে সেটা মুছে দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

কেন্দ্রের এহেন বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে গিল্ডের তরফে জানানো হয়েছে, কোনটা ভুয়ো খবর সেটা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের অধীন PIB-র হাতে থাকতে পারে না। সেটা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে। গিল্ড বলছে, এটা হলে কেন্দ্র সরকারের যথাযথ সমালোচনাতেও বাধা দেওয়া হবে। কোনও কিছুর জন্য সরকারকে কাঠগড়ায় তোলার অধিকারও হারাবে সংবাদমাধ্যম (Press Media)। গিল্ডের আরও বক্তব্য, ফেক নিউজ নির্ধারণ করার জন্য ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি আইন আছে। যে আইনের মাধ্যমে কোনও খবর ভুয়ো বা আংশিকভাবে ভুল হলে, সেটা শনাক্ত করে দেওয়া যায়। নতুন এই খসড়া কার্যকর হলে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সহজ হয়ে যাবে। এর ফলে অনলাইন নিউজ পোর্টালগুলির সংবাদ পরিবেশনে সরাসরি হস্তক্ষেপ করার অধিকার পেয়ে যাবে সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...