Monday, May 25, 2026

আকাশ দীপের দাপুটে বোলিং-এর সৌজন্যে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শুক্রবার লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় পেল মনোজ তিওয়াড়ার দল। এই জয়ের ফলে ৭ পয়েন্ট অর্জন করল বাংলা। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স আকাশ দীপের। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি।

ফলো অনে ব্যাট করতে নেমে হরিয়ানার দুই ওপেনার চৈতন্য বিষ্ণোই (৫৫) ও যুবরাজ সিং (৭৮) লড়াই করেন। কিন্তু এই দুই ওপেনারের আউট হওয়ার পর হরিয়ানার ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ অবধি চতুর্থ দিনের একেবারে সকালে ২০৬ রানে অল আউট হয় হরিয়ানা।

প্রথম ইনিংসে ব্যাট করে ৪১৯ রানের পাহাড় প্রমাণ স্কোর তোলে বাংলা। সৌজন্যে অনুষ্ঠুপ মজুমদারের দুরন্ত ইনিংস। ১৪৫ রান করেন তিনি। এছাড়া ওপেনিংয়ে অভিমন্যু ঈশ্বরন (৫৭) ও অভিষেক পোড়েল (৪৯) ভালো সঙ্গ দেন।হরিয়ানার হয়ে বোলিংয়ে নেতৃত্ব দেন তারকা পেসার হর্ষাল প্যাটেল, যিনি ৮০ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া তিনটি উইকেট নেন অজিত চাহাল।

জবাবে প্রথম ইনিংসে হরিয়ানাকে মাত্র ১৬৩ রানে গুটিয়ে দেয় বাংলা। সৌজন্যে আকাশ দীপের ৫-৬১ এর দুরন্ত পারফরম্যান্স। ফলো অন পেয়ে পুনরায় ব্যাট করতে নামে হরিয়ানা। দ্বিতীয় ইনিংসেও আকাশ দীপের বোলিং-এর সৌজন্যে ২০৬ রানে গুটিয়ে যায় হরিয়ানা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন আকাশ দীপ। তিন উইকেট নেন মুকেশ কুমার। দুটি উইকেট নেন ঈশান পোড়েল।

এই জয়ের পর বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন,”খুব ভাল জয়। তবে এখনই আনন্দ করার সময় নয়। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমাদের এখনও অনেক দুর যেতে হবে। আমরা যেভাবে একটা দল হিসেবে খেলছি,বাকি ম‍্যাচ গুলোতেও সেই ভাবে খেলে সেরাটা মাঠে দিতে চাই।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...