Sunday, April 26, 2026

সরস্বতী পুজোতে থাকবে না শীতের দাপট, উষ্ণ উইকেন্ডের আশঙ্কা হাওয়া অফিসের

Date:

Share post:

বাঙালির ভ্যালেন্টাইন্স ডে- তে কনকনে শীত (Cold) থাকবে না জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সরস্বতী পুজোর(Saraswati Puja) সকালে স্নান করতে গিয়ে আর টেনশন করতে হবে না। বরং বিদ্যার দেবীকে এই বছর উষ্ণ অভ্যর্থনাই জানাবেন বঙ্গবাসী (West Bengal People)। আগামী সপ্তাহে কার্যত শীত(Winter) উধাও হওয়ার কথাই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Office)৷

গত কয়েকদিন ধরে কমেছে শীতের দাপট। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে এই আবহাওয়া আগামী বেশ কয়েকদিন বজায় থাকবে। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। শুক্রবার রাতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে । এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের সমতলেও ঢুকতে পারে। এর প্রভাব থাকবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তার জেরেই আবহাওয়ার এই পরিবর্তন। আজ শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরে ১৪ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। উত্তর-পশ্চিম ভারতজুড়েই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। রাজধানী দিল্লিতে (Delhi) বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার।

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...