Thursday, May 14, 2026

শিক্ষক বদলির ক্ষেত্রে প্রশাসনিক নির্দেশিকা মানতে হবে: কড়া নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

Date:

Share post:

শিক্ষক বদলি মমলায় কড়া মন্তব্য কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)। শুক্রবার, এই মামলায় বিচারপতি নির্দেশ দেন, শিক্ষক (Teacher) বদলির ক্ষেত্রে প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে, তা মানতে হবে। প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়াদের স্বার্থে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলির করতে পারে শিক্ষা দফতর (Education Department)। এদিন, আদালতের পর্যবেক্ষণে বিচারপতি বসুর বলেন, ‘‘স্কুলে পড়ুয়া নেই। শিক্ষকরা স্কুলে যাচ্ছেন-আসছেন। এটা তো চলতে পারে না। কলকাতার শূন্য ছাত্র সংখ্যার স্কুলের শিক্ষককে হাওড়ার ছাত্র-পূর্ণ স্কুলে যেতেই হবে। এ বার থেকে ওই আইন প্রয়োগ করা হোক।’’ বিচারপতির মন্তব্য, কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।

বদলি নিয়ে কোনও শিক্ষককে শিক্ষা দফতর নির্দেশ দিলে, তা সাতদিনের মধ্যে মানতে হবে। তা না হলে, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দফতর বিভাগীয় পদক্ষেপ করতে পারবে বলে মন্তব্য করেন বিচারপতি বসু।

কলকাতা হাই কোর্টে এক শিক্ষক বদলির আবেদনের প্রেক্ষিতে দেখা যায়, ওই স্কুলে কোনও অঙ্কের শিক্ষক নেই। এই ঘটনায় উদ্বেগ প্রকাশে করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Soumndranath Mukharjee) উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘ভাবতে পেরেছেন কোনও স্কুলে অঙ্কের শিক্ষক নেই। আমার শুধু চিন্তা ছাত্রদের কী হচ্ছে? কী শেখানো হচ্ছে? অনেক হয়েছে, এ বার হাল ফেরানো দরকার।’’ এর উত্তরে এজি জানান, বদলি নিয়ে যে আইন আছে, তা তাঁরা বার বার তা প্রয়োগ করতে বলেছেন। কিন্তু অনেকে নানা অজুহাতে আদালতে আবেদন করে বদলি নেওয়া হয়। এরপরেই বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন, কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...