Sunday, May 17, 2026

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর সংলগ্ন এলাকায় সিআইএসএফের নজরদারি

Date:

Share post:

নেতাজি সুভাষ চন্দ্রের জন্মবার্ষিকী (Neraji Birthday) এবং প্রজাতন্ত্র দিবসের (Republic day) প্রাক্কালে শহরের বুকে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার বাড়তি নজর কলকাতা বিমানবন্দরের (Kolkata International Airport) নিরাপত্তায়। নারায়ণপুর (Narayanpur), কৈখালি (Kaikhali), গোপালপুর (Gopalpur), শরৎপল্লী, বাঁকড়া, মাইকেল নগর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালাল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।

কলকাতায় না*শকতা মূলক কার্যকলাপ আটকাতে প্রশাসনিক তরফ থেকে কড়া পদক্ষেপ করার নির্দেশ আগেই এসেছে। এবার তৎপরতা বাড়ল সিআইএসএফ (CISF) কর্মীদের মধ্যেও। বিমানবন্দরের চারপাশে হামেশাই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিংবা যানবাহনের দেখা মেলে। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হল বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে। মূলত আধিকারিকরা স্থানীয় মানুষজনকে বিভিন্ন বিষয়ে সতর্ক করার পাশাপাশি স্থানীয় থানার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন। বিমানবন্দরের চারপাশে সমাবেশ, বি*ক্ষোভ ও ইউনিয়ন কার্যক্রম করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন আশপাশের রাস্তায় কোনও সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর কথাও বলা হয়েছে। অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপের ঘটনা আটকাতেই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...