Saturday, April 4, 2026

জেলে ফেরার দু’মাস না পেরোতেই ফের গুরমিতের ৪০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর, কিন্তু কেন?

Date:

Share post:

জেলে ফেরার দু’মাস না পেরোতেই আবার মঞ্জুর করা হল ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের প্যারোলের আর্জি। শুক্রবার ডেরা প্রধান এবং স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিতের ৪০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর করা হয়েছে।
কিন্তু প্রশ্ন উঠেছে কেন ?কোন অঙ্গুলিহেলনে এভাবে হেলায় পেরোলের আর্জি মঞ্জুর হচ্ছে ? রহিমের বার বার প্যারোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠন।
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, ‘‘আবার ধর্ষক, খুনি রাম রহিমের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর হয়েছে। নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। দেশবাসীদের নিজেদের মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত কারণ খোলা রাস্তায় ধর্ষকরা ঘুরে বেড়াবে।’’
প্রসঙ্গত, মুক্তি পেয়ে উত্তরপ্রদেশে বারনাওয়া আশ্রমে গিয়েছিলেন ডেরা প্রধান। প্যারোলে থাকাকালীন নিজের মিউজিক ভিডিয়োও প্রকাশ করেছিলেন তিনি। সেখানেই থেমে থাকেননি। জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করার অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে। সেই শিবিরে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল বহু বিজেপি নেতার বিরুদ্ধেও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...