Thursday, May 14, 2026

বো*মাতঙ্ক: মস্কো থেকে গোয়াগামী বিমানের অবতরণ উজবেকিস্তানে

Date:

Share post:

ফের বিমানে বোমাতঙ্ক। শনিবার রাশিয়ার(Russia) মস্কো থেকে গোয়াগামী(Goa) বিমানে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে গোয়া ডাম্বোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে। এরপর রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সতর্কতাবশত সন্দেহজনক ওই বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেনি। পরে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় উজবেকিস্তানের(Ujbekistan) উদ্দেশে। ২৪৭ জন যাত্রীসহ সেখানে বিমানটি অবতরণ করে বিমানটি।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারিও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবারও গোয়াগামী একটি বিমানে বোমা রয়েছে বলে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে ফোন করা হয়েছিল। এর জেরে মস্কো-গোয়া চার্টার্ড ফ্লাইটটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই বিমানে ছিল ২৪৪ জন যাত্রী। পরে গোয়ার বদলে জামনগর বিমানবন্দরে সুরক্ষিতভাবে অবতরণ করেছিল সেই বিমানটি। সেখানেই ওই বিমানে তল্লাশি শুরু হয়। তবে কোথাও বোমা পাওয়া যায়নি। প্রসঙ্গত ডাম্বোলিম, ভারতীয় নৌসেনার ঘাঁটি। এই আবহে পরপর ডাম্বোলিমগামী বিমানে বোমাতাঙ্ক ভাবাচ্ছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলিকেও।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...