Friday, June 12, 2026

সরস্বতী পুজো করতে চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি TMCP-এর

Date:

Share post:

সরস্বতী পুজো (Saraswati Puja) নিয়ে বিতর্ক থামছে না। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University Calcutta)টেন্ডার ডাকা নিয়ে সমালোচনা হয়েছিল। এবার বিতর্ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University)পুজো নিয়ে। এই বছর সরস্বতী পুজো করার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। ‘প্রেসিডেন্সি ক্যাম্পাসে কোনও ধর্মাচরণ হয় না’, দাবি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানের গেটে পুজো করার কথা বলেন TMCP-এর সদস্যারা।

বিদ্যার দেবীর আরাধনা করতে চেয়ে ‘কড়া আপত্তি’র পড়লেন শাসকদলের ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সদস্যরা। বিদ্যাঙ্গনে বাগ দেবীর আরাধনা করতে গিয়ে বাধার মুখে পড়তে হল তাঁদের। যা নিয়ে নিন্দায় সরব শিক্ষামহলের একাংশ। টিএমসিপির সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী বলেন, ইতিমধ্য়েই এই নিয়ে একটি চিঠি প্রকাশ করা হয়েছে TMCP-এর তরফে। সেখানে স্পষ্টভাবে ডিন-এর কাছে পুজো করার আবেদন জানান হয়েছিল। কিন্তু তিনি চিঠিতে নট ভেরিভায়েড বলে লিখে দেন বলে অভিযোগ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান এই শিক্ষা প্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষ ভাবধারায় অনুপ্রাণিত , তাই কোনও পুজো করার অনুমতি দেওয়া যাবে না। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, পুজোর অনুমতি চেয়ে একাধিকবার চিঠি, ইমেল করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতিকে। কিন্তু প্রতিবারই চিঠিতে ‘কনটেন্ট নট ভেরিফায়েড’ বিষয়টি বাতিল করে দিয়েছেন তিনি। এরপরই ক্ষো*ভে ফেটে পড়েছে ছাত্রছাত্রীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, এর মধ্যে নেতিবাচক কোনো মতামত থাকতে পারে কি? তাহলে কি সেক্যুলার ক্যাম্পাসের ধোঁয়াশার আড়ালে বাম সংঠনের চাপে নতিস্বীকার করছে কর্তৃপক্ষ সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...