Thursday, April 23, 2026

Entertainment : বলিউডি জামাই হচ্ছেন কে এল রাহুল! প্রকাশ্যে বিয়ে বাড়ির ছবি

Date:

Share post:

এই মুহূর্তে টক অফ দ্য টাউন সুনীল শেট্টির (Suniel Shetty) খান্ডালার বাংলো। রীতিমত আলোর মালায় সেজেছে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (K L Rahul)মুম্বইয়ের বাড়িও। গোটা বিষয়টা আর গোপন রাখতে পারলেন না সুনীল শেট্টি। তাঁর কন্যা আথিয়া শেট্টির (Athiya Shetty)সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন কে এল রাহুল (K L Rahul-Athiya Shetty marrige)। গতকাল অর্থাৎ ২১ থেকে আগামিকাল অর্থাৎ ২৩ পর্যন্ত বিয়ে বাড়ির মেজাজে মজেছে টিনসেল টাউন।

আকর্ষণীয় হলুদ আলোর সঙ্গে সোনালি শামিয়ানা, সব মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশ। ঠিক এভাবেই সেজেছে বিয়ের মণ্ডপ। সুনীল শেট্টির (Suniel Shetty)খান্ডালার ফার্মহাউজের ছবিও বর্তমানে ভাইরাল। রাত পোহালেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুই তারকা। শুরু থেকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও প্রকাশ্যে এল বিয়ে বাড়ির ছবি।

যদিও লোক জানাজানি করে নয় ঘনিষ্ঠ বৃত্তেই সাত পাক ঘুরবেন হবু দম্পতি। রবিবার মেহেন্দি আর সোমবার বিয়ে।

বলিউডি বিয়েতে অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে না আনার একটা ট্রেন্ড চালু হয়েছে। তা সে বিগ বি-এর ছেলের বিয়ে হোক বা ঋষি কাপুরের ছেলের, মিডিয়া আর পাপারাৎজিদের এড়িয়ে বিয়ে করতেই পছন্দ করেন তারকারা। এই বিয়েতেও সেই আয়োজন করা হয়েছে। আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। তাঁদের মধ্যে থাকবেন বলিউড সতীর্থরাও। যদিও রিসেপশনের অনুষ্ঠান কয়েক সপ্তাহ পরে হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে।

Related articles

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...