Tuesday, June 23, 2026

তৃণমূলকে উত্য*ক্ত করে বি*ষ ছড়ানোর রাজনীতি করছে বিজেপি, আক্রমণ কুণালের

Date:

Share post:

ভাঙরের ঘটনায় সিপিএম ও বিজেপিকে দুষলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ভাঙরে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তৃণমূলকে উত্যক্ত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। একটা অন্য অশুভ শক্তি বেশ কিছুদিন ধরে এটা চেষ্টা করছে।কুণাল মনে করিয়ে দেন, এক ভদ্রমহিলা সাংবাদিকদের সামনেই বলেছেন যে তার বাড়িতে যারা বোমা রাখতে আসতো তারা তৃণমূল ছিল না।আসলে সিপিএম কংগ্রেসকে যারা মদত দিত এখন তাদের সঙ্গে যোগ হয়েছে বিজেপি।

তিনি প্রশ্ন তেলেন, এটা কোন ধরনের রাজনীতি?ওরা  উন্নয়নে পারবে না, রাজনীতিতে পারবে না, ভোটে পারবে না। শুধু উত্যক্ত করে বিষ ছড়ানোর রাজনীতি করছে বিজেপি। শুভেন্দুর নাম না করে কুণাল বলেন, এক ভদ্রলোককে দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে ভাষায় কথা বলছেন তাতে অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত। তৃণমূল এবং প্রশাসন দায়িত্বশীল মনোভাব নিয়ে ভাঙরের পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু যদি কেউ গন্ডগোলের মধ্যে দিয়ে অরাজকতা সৃষ্টি করে বিজেপিকে সুবিধা করে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এলাকাকে শান্ত রাখতে দায়িত্বশীল মনোভাব নিয়ে যেটা করা উচিত সেটাই তৃণমূল নেতৃত্ব করছে বলে তিনি দাবি করেন।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...