Tuesday, June 23, 2026

২০১৪ সালে বিশ্বকাপের সেরা পুরস্কারের যোগ‍্য ছিলেন না মেসি, দাবি প্রাক্তন ফিফা সভাপতির

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে চ‍্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসির দল। শুধু তাই নয় বিশ্বকাপের ট্রফির পাশাপাশি বিশ্বকাপের সেরা ফুটবলের ট্রফি হাতে উঠেছে মেসির হাতে। ২০১৪ সালেও সেরার ট্রফি হাতে উঠেছিল মেসির। সেসময় দলকে চ‍‍্যাম্পিয়ন করতে না পারলেও প্রতিযোগিতার সেরা ফুটবলার হন মেসি। আর এবার সেই নিয়ে তৈরি হল বিতর্ক। ২০১৪ সালে বিশ্বকাপের সেরার পুরস্কার অযোগ্যের হাতে উঠেছে বললেন ফিফার তৎকালীন সভাপতি শেপ ব্লাটার। তাঁর দাবি, ‘অযোগ্য’ মেসিকে ভুল করে সোনার বল দেওয়া হয়েছিল।

এদিন এক সাক্ষাৎকারে প্রাক্তন ফিফা সভাপতি ব্লাটার বলেন,” মেসি সোনার বলের যোগ্য দাবিদার ছিল না। ভুলবশত ওকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল। ওটা একটা ভুল ছিল। আমি কি কূটনৈতিক উত্তর দেব না সত্যি কথা বলব? সত্যি বলতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে মেসির নাম ঘোষণা হওয়ায় কিছুটা অবাকই হয়েছিলাম। আমার মতে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না।”

এখানেই না থেমে ব্লাটার আরও বলেন,” সংশ্লিষ্ট কমিটি বিশ্বকাপে অংশ নেওয়া ১০ জন ফুটবলারের নাম বলেছিল। সেই ১০ জন ছিলেন সেরা ফুটবলার হওয়ার বিবেচনায়। সেই তালিকার সঙ্গে চূড়ান্ত ফলাফলের মিল খুঁজে পায়নি।”

আরও পড়ুন:ম‍্যাচের সেরা হয়েও দুঃখ যাচ্ছে না শামির, অভাব বোধ করছেন সতীর্থের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...