Sunday, May 24, 2026

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শেষ, এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Date:

Share post:

এবারের রেড রোডে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় ঘন্টার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হল ২৬ জানুয়ারির দু’দিন আগেই। এবার কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ যুদ্ধাস্ত্র। অর্থাৎ, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থল সেনার অত্যাধুনিক সমরাস্ত্র। পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন। সঙ্গে কলকাতা পুলিশের মহিলা রেপিড ফোর্স এবং উইনার্স। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তাই দুর্গাপুজোর থিম নিয়ে একটি জমকালো ট্যাবলো থাকবে কুচকাওয়াজে।

২৬ জানুয়ারি ঠিক সকাল ৯টায় অ্যাসেমবলি। ফোর্ট উইলিয়াম বিজয় স্মারকের সামনে। কাঁটায় কাঁটায় সকাল পৌনে ১০টায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মেমোরিয়াল মূর্তির সামনে থেকে পায়ে হেঁটে রেড রোডে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুরু হবে দেড় ঘন্টার কুচকাওয়াজ।


Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...