Saturday, June 20, 2026

আপ-বিজেপি সংঘাতে ফের ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া

Date:

Share post:

বিজেপি(BJP) ও আম আদমি পার্টির(AAP) সংঘাতের জেরে ফের ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন(Delhi municipality)। মঙ্গলবার লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা(VK saksena) নিযুক্ত ১০ অল্ডারম্যানের শপথ ঘিরে উত্তেজনা চরম আকার নেয়। আম আদবি পার্টির কাউন্সিলরদের প্রতিবাদ উপেক্ষা করে সাক্সেনা নিযুক্ত রিটার্নিং অফিসার তথা বিজেপি কাউন্সিলর সত্য শর্মা আন্ডারম্যানদের শপথ নিতে ডাকলে সভায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ তোলা হয় বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে দশ জনকে মনোনীত সদস্য হিসেবে ঘোষণা করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর।

উল্লেখ্য, ডিসেম্বরের গোড়ায় পুরভোটে ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল কেজরিওয়ালের আপ। বিজেপি পায় ১০৪ আসন। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা। তবে দিল্লির মেয়র নির্বাচনে সেখানকার রাজ্যসভার ৩ জন ও লোকসভার ৭ জন সাংসদ এবং ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে। যার অর্থ, মোট ২৭৪টি ভোটের মধ্যে যে দল ১৩৮টি ভোট পাবে, সেই দলের প্রার্থীই মেয়র পদে জয়ী হবেন।

অঙ্কের হিসাবে ১৩৪ জন কাউন্সিলর, রাজ্যসভার ৩ জন সাংসদ এবং‌ ১৩ জন বিধায়কের ভোট আপের পক্ষে রয়েছে। অর্থাৎ, সকলে ভোট দিলে ১৫০টি ভোট পেয়ে মেয়র নির্বাচনে আপের প্রার্থীরই জেতা উচিত। অন্য দিকে, বিজেপি পুরভোটে জেতে ১০৪টি আসনে। পরে এক জন নির্দল কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। এ ছাড়া লোকসভার ৭ সাংসদ এবং ১ জন বিধায়কের ভোট বিজেপি পক্ষে ছিল। সে ক্ষেত্রে সব মিলিয়ে পুরসভায় এই মুহূর্তে নরেন্দ্র মোদির দলের শক্তি ১১৩। তবে আম আদমি পার্টির অভিযোগ দিল্লি লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে। এই ইস্যুতেই অশান্তি চরম আকার ধারণ করে।

গত ৬ জানুয়ারি শুক্রবার সত্য এক অল্ডারম্যানকে শপথ নিতে ডাকলে বাধা দেন আপ কাউন্সিলরেরা। অশান্তি ঠেকাতে বিপুল সংখ্যাক পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভেস্তে যায় মেয়র নির্বাচন পর্ব। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো দিল্লির মেয়র নির্বাচনে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...