Saturday, May 23, 2026

সাধারণতন্ত্র দিবস থেকে মাতৃভাষাতে পড়া যাবে সুপ্রিম রায়-নির্দেশিকা, তালিকায় নেই বাংলা

Date:

Share post:

মাতৃভাষাতেই সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় এবং নির্দেশিকা পড়া যাবে। এই ঐতিহাসিক ব্যবস্থা চালু হচ্ছে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস থেকেই। তবে, তালিকায় নেই বাংলা (Bengali)। বুধবার, একথা বলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachur)। এখনও পর্যন্ত সমস্ত রায়ই ইংরেজিতে লেখা থাকে। এরফলে বহু ভাষাভাষীর দেশ ভারতে মানুষকেই সমস্যায় পড়তে হচ্ছে বলে মত সুপ্রিম কোর্টের। সেই কারণে সংবিধানে তফসিলভুক্ত সব আঞ্চলিক ভাষায় রায় প্রকাশের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ২ জানুয়ারি ‘ই-এসসিআর’ নামক এক উদ্যোগের সূচনা হয়। এই ব্যবস্থায় অনলাইনেই (Online) সুপ্রিম কোর্টের যে কোনও রায় পড়া যাবে। বিচারপতি এএস ওকার নেতৃত্বে গঠিত ৬ সদস্যের এই কমিটিই অনুবাদের বিষয়টি দেখবে।

সুপ্রিম কোর্টের অনলাইন পোর্টালে (Portal) এখনও পর্যন্ত ৩৪ হাজার মামলা রাখা হয়েছে। তার মধ্যে আপাতত ১০৯১টি মামলা আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। তবে, সেই তালিকায় আপাতত নেই বাংলা। হিন্দি, তামিল, গুজরাতি এবং ওড়িয়া ভাষাতেই রায় পড়া যাবে। প্রধান বিচারপতি জানান, খুব শীঘ্রই অন্য আঞ্চলিক ভাষাতেও একই সুবিধা মিলবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, ওড়িয়ায় ২১টি, মরাঠা ভাষায় ১৪টি, অহমিয়া ভাষায় ৪টি, গারো ভাষায় ১টি, কন্নড় ভাষায় ১৭টি, মালয়ালম ভাষায় ২৯টি রায় অনুবাদ করা হয়েছে। খুব শীঘ্রই, বাকি ভাষাগুলিও এই অনুবাদ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...