Tuesday, May 19, 2026

অতিরিক্ত মুখ্যসচিবের গানের অ্যালবাম প্রকাশ, স্যোশাল মিডিয়ায় দ্রুত বাড়ছে ভিউয়ারের সংখ্যা

Date:

Share post:

রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের (Vivek Kumar) কণ্ঠে কলকাতাকে নিয়ে দ্বিতীয় ভিডিও অ্যালবাম (Video Album) প্রকাশিত। আর মঙ্গলবার প্রকাশের পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। বন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও গানের প্রতি বিবেক কুমারের ভালবাসাকে কমাতে পারেনি। সেই টান থেকেই তাঁকে নতুন ভূমিকায় পাওয়া গেল তাঁকে। ‘চির নতুন কলকাতা’ নামে তাঁর এই নতুন সৃষ্টি ইউটিউবে আত্মপ্রকাশে তিন ঘণ্টার মধ্যেই ভিউয়ার ছাড়িয়েছে ৫০০।

২০২১ সালে বিবেক কুমারের ‘আমার কলকাতা’ নামে প্রথম একক গান প্রকাশিত হয় ইউ টিউবে। কলকাতাকে নিয়ে সুব্রত ঘোষ রায় লেখা সেই গানের মিউজিক কম্পোজ করেছিলেন বিবেক কুমার নিজেই ইউটিউবে সেই মিউজিক ভিডিওর ভিউয়ারশিপ ছাড়িয়েছে এক লক্ষেরও বেশি। ২ বছর পর এই শহরকে নিয়ে বিবেক কুমারের আবেগ ও ভাবনাকে লেখার অক্ষরে ফুটিয়ে তুলেছেন তখন কুমার দেবনাথ। এবার ও সুর দিয়েছেন গায়ক নিজেই। ১৯৯০ সালের এই আই এ এস আধিকারিক হিসেবে এ রাজ্যে কাজে যোগ দেন। এই নতুন গানের ভিডিও নিয়ে তিনি বলেছেন, “যে শহরকে আমি ভালোবেসেছি সেই শহরকে নিয়ে এটা আমার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন । আমি আশাবাদী এই গান সমস্ত শ্রোতার মনকে স্পর্শ করবে।“ তাঁর মতে, কলকাতা শুধু কলকাতা নয়, হল পশ্চিমবঙ্গের মুখ ফলে এই গানের মাধ্যমে রাজ্যের প্রতি তিনি তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...