Saturday, June 20, 2026

যাদবপুরের পর প্রেসিডেন্সি! নরেন্দ্র মোদির ‘বিতর্কিত’ তথ্যচিত্র দেখতে অপেক্ষায় পড়ুয়ারা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) দেখানো হল নরেন্দ্র মোদির (Narendra Modi) তথ্যচিত্র। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর দিনেই ক্যাম্পাসের ৪ নম্বর গেটে এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শন করে যাদবপুরের এসএফআই (SFI) নেতৃত্ব। কমপক্ষে ২০০ পড়ুয়া এই ‘বিতর্কিত’ ডকুমেন্টরি (Documentary) দেখেছেন। বৃহস্পতিবার বড় প্রজেক্টর এনে মোদিকে নিয়ে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়েছে। তবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) মতো জেইউ-তে এই প্রদর্শনী নিয়ে কোনও গন্ডগোল বা বিরোধিতা হয়নি। অন্যদিকে, শুক্রবার অর্থাৎ ২৭ জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও (Presidency University) এই তথ্যচিত্র দেখানো হবে।

তবে কথা ছিল বৃহস্পতিবার সাড়ে ৬টা নাগাদ ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ দেখানো হবে যাদবপুরে। আর সময় হতেই পড়ুয়ারা ভিড় জমাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে। তবে বেশ কিছু ক্ষণ তথ্যচিত্রটি চলার পর প্রজেক্টরে সমস্যা দেখা দেয়। এরপর ল্যাপটপ উঁচু করে ছবিটি দেখানো হয়। সেখানেই ভিড় করে ছবিটি দেখেন পড়ুয়ারা।

উল্লেখ্য, মোদিকে নিয়ে বিবিসির (BBC) এই তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। যাদবপুরের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে বলে ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন। ২৭ জানুয়ারি, বিকেল ৪টের সময় মোদি এবং ২০০২ সালের গুজরাত সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি তথ্যচিত্রটি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে বলে খবর।

তবে সম্প্রতি বিবিসির এই তথ্যচিত্র প্রদর্শন নিয়ে গণ্ডগোল বেঁধেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ছবি প্রদর্শন করতে গিয়ে এভিবিপি (ABVP) সদস্যদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ আনেন বাম নেতৃত্ব। পাশাপাশি মঙ্গলবার কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমেও তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং কংগ্রেসের পৃথক উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভ করে এবিভিপি এবং বিজেপি।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...