Monday, June 8, 2026

অনিচ্ছা থাকলে ‘বাধ্যতামূলক’ নয় টিকা! বড় সিদ্ধান্ত দিল্লি হাই কোর্টের  

Date:

Share post:

কোনও সংস্থা জোর করে কোনও কর্মীকে ভ্যাকসিন (Vaccine) নিতে বাধ্য করতে পারে না। এমনই রায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। সম্প্রতি দিল্লির এক সরকারি স্কুলের শিক্ষিকার দায়ের করা মামলায় দিল্লি হাই কোর্ট রায় দিয়েছে, কোনও সংস্থাই কর্মীর উপর জোর করে ভ্যাকসিন চাপিয়ে দিতে পারবে না।

উল্লেখ্য, কোভিড মহামারীর সময় গোটা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থাতেই ভ্যাকসিন না নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ঈশা নামের এক ইতিহাস শিক্ষিকা ভ্যাকসিন নিতে অস্বীকার করেন। স্কুল কর্তৃপক্ষ তাঁকে সাফ জানিয়ে দেয় ভ্যাকসিন না নিলে তিনি স্কুলে ক্লাস নিতে পারবেন না বা স্কুলের অন্যান্য কাজ করতে পারবেন না। বাধ্য হয়ে নিজের বাড়িতেই বসে থাকেন ঈশা। স্কুলে যাওয়া বন্ধ করে তিনি। এরপর আদালতের দ্বারস্থ হন। শিক্ষিকার দাবি কর্তৃপক্ষ জোর করে ভ্যাকসিন চাপিয়ে দিচ্ছিল বলেই তিনি স্কুলে যাননি। তাই যতদিন তিনি স্কুলে যেতে পারেননি ততদিনের সব বেতন ও অন্যান্য সুবিধা তাঁকে দিতে হবে।

আর ঈশার এমন দাবির প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট সাফ জানিয়ে দিল, কোনও সংস্থা কর্মীদের ভ্যাকসিন নিতে বাধ্য করতে পারে না। পাশাপাশি আদালত আরও জানিয়েছে, ঈশাকে ওই সময়ের চাকরির সব সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে আদালতকে জবাবদিহি করতে হবে। উল্লেখ্য, কোভিড ভ্যাকসিন নিতে অস্বীকার করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। তিনি সাফ জানিয়েছিলেন, আমার শরীর, ভ্যাকসিন নেব নাকি নেব না, ঠিক করার অধিকার শুধু আমার।

 

 

 

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...