Sunday, May 17, 2026

লাল-হলুদে সই নতুন বিদেশি জ্যাক জার্ভিসের, কেরালা ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্টিফেন

Date:

Share post:

শুক্রবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। কেরালার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। এফসি গোয়ার বিরুদ্ধে হারের পরে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই নিয়ে টানা চার ম্যাচ হারতে হল লাল-হলুদকে। দলের খেলায় কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। গোয়ার বিরুদ্ধে প্রথমার্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি স্টিফেনের দল। বিরতির আগেই তিন গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা উন্নতি হলেও গোয়ার মতো দলের বিরুদ্ধে তা যথেষ্ট নয়। দলের এমন পারফরম্যান্সে কর্তা থেকে শুরু করে সমর্থক, সকলেই কোচের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। যদিও গোয়ার কাছে হারের জন্য একটার পর একটা অজুহাত দিচ্ছেন লাল-হলুদ কোচ।

এফসি গোয়ার কাছে হারের পরে কনস্ট্যান্টাইন বলেন, ‘‘প্রথমার্ধে আমরা ভাল ফুটবল খেলতে পারিনি। বিরতির পরে আমরা ওদের একটা ফ্রি-কিক দিই, যা কাজে লাগিয়ে ওরা ৪-০ করে। এরপর লড়াইয়ে ফিরে আমরা দুটো করি। একটা পেনাল্টিও পেতে  পারতাম আমরা। কিন্তু এই ফুটবল খেললে ম্যাচ জেতা যায় না। গোটা মরশুম ধরেই এটা চলছে আমাদের।’’

তবে এই বিপর্যয়ের মধ্যেই কিছুটা স্বস্তির খবর সই হয়ে গিয়েছে নতুন বিদেশি জ্যাক জার্ভিসের। ৩ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হোম ম্যাচ লাল-হলুদের। ওই ম্যাচে জার্ভিসকে খেলাবে ইস্টবেঙ্গল।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...