Wednesday, June 10, 2026

পূর্ব জেরুজালেমে ব*ন্দুকবাজের গু*লিতে নিহত ৭

Date:

Share post:

পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ বছরের এক শিশুও রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গু*লিতে ওই বন্দুকধারীও নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার পর জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) বলেছে, তারা ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ও ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
জানা গিয়েছে, একটি গাড়ি ওই সিনাগগের সামনে এসে থামে। গাড়ি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি ছুড়তে থাকে। গাড়িতে আরও একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘জেরুজালেমে সিনাগগে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে নিষ্ক্রিয় (হত্যা) করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ পাঠানো হয়েছে। হামলার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...