Thursday, June 4, 2026

একইদিনে রাজস্থান-মধ্যপ্রদেশে বায়ুসেনার বিমানে দুর্ঘট*না! ভেঙে পড়ল ফাই*টার জেট

Date:

Share post:

একদিনে পরপর দুর্ঘটনার মুখে পড়ল বায়ুসেনার তিনটি বিমান। শনিবার একদিকে যেমন রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur) বায়ুসেনার (Air Force) বিমান ভেঙে পড়েছে তেমনই, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ল দুই যুদ্ধবিমান (Fighter Jet) সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। জানা গিয়েছে, শনিবার সকালে রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। উল্লেখ্য, শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আর তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজও (Rescue)। তবে বিমানে কত জন ছিলেন, তা স্পষ্ট নয়।

অন্যদিকে একই সঙ্গে শনিবার সকালেই মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার আরও দুই বিমান। যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়েছে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ। উল্লেখ্য, শনিবার সকালে মধ্যপ্রদেশের আকাশে বায়ুসেনার একটি মহড়া চলছিল।  গোয়ালিওর থেকে উড়েছিল সুখোই বিমানটি। কিন্তু মাঝ আকাশে মিরাজ ২০০০-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই ভেঙে পড়ে দুটি বিমান। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, পুলিশ, উদ্ধারকারী দল।

 

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...