Monday, May 11, 2026

ফিরল বউবাজারের আত*ঙ্ক! বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর আংশিক কাজ

Date:

Share post:

অবশেষে বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) শিয়ালদহ (Sealdah) ও এসপ্ল্যানেড (Esplanade) স্টেশনের মাঝে ভূগর্ভস্থ স্যাফট তৈরির কাজ। ইতিমধ্যে বিকল্প জায়গা খুঁজে বের করার পাশাপাশি, মাটি শক্ত করার কাজও জোর কদমে চলছে বলে খবর। টানা তিনবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার (Bowbazar) এলাকা। আর সেই আতঙ্ক ফিরতেই বন্ধ হয়ে গেল কাজ।

কেএমআরসিএল (KMRCL) সূত্রে খবর, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাতালপথে ২টি স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে মাঝে তৈরি করতে হয় ইমার্জেন্সি ইভাকুয়েশন স্যাফট (Emergency Evacuation Saft)। কারণ এর ফলে জরুরি প্রয়োজনে ট্রেন দাঁড় করিয়ে যাত্রীদের উদ্ধার করা যাবে।  ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এরকম স্যাফট তৈরি হচ্ছে দুটি। একটি সুবোধ মল্লিক স্কোয়ার (Subodh Mallick Square) এবং আর একটি ব্রেবোর্ন রোডে।

অন্যদিকে, শিয়ালদহ ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে সুবোধ মল্লিক স্কোয়ারে স্যাফট তৈরির কাজ প্রায় ৭০ শতাংশ হয়ে গিয়েছে। কিন্তু মাটির চরিত্রগত পরিবর্তনের জন্য দেখা দিয়েছে আতঙ্ক। যার জেরেই বন্ধ করে দেওয়া হল কাজ। সুবোধ মল্লিক স্কোয়ারের যে অংশে স্যাফট তৈরির কাজ হচ্ছিল, তার কাছেই বউবাজার। অতীতের বিপর্যয়ের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত হয়েছে।

 

 

 

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...