Saturday, June 20, 2026

ইডির বি*স্ফোরক দাবি, তিহার জেল থেকে বেপাত্তা গোপাল দলপতি  

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়  কুন্তল ঘোষের গ্রেফতারির পর উঠে এসেছে গোপাল দলপতির নাম। কুন্তলের দাবি, তাপস মণ্ডল ও গোপাল দলপতি মিলে তাঁকে ফাঁসিয়েছেন। কিন্তু কে এই গোপাল দলপতি? এখন কোথায় রয়েছেন তিনি?

একাধিক চিটফান্ড দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২০ সালে জি নেট অ্যাডওয়ার্ল্ড নামে একটি চিটফান্ড দুর্নীতি গ্রেফতার হন গোপাল ও তাঁর স্ত্রী। ওই বছর ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। চিটফান্ডকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর গোপালের ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।

গোপালের নাম নিয়োগ দুর্নীতিতে বার বার উঠে আসায় তাঁকে জেরা করতে চেয়ে দিল্লিতে যোগাযোগ করেছিলেন ইডির গোয়েন্দারা। আর তার পরই জানা গিয়েছে। জেল থেকে জামিনে মুক্ত হয়ে বেপাত্তা গোপাল।

ইডি সূত্রে জানা গিয়েছে, গোপালকে জেরা করতে তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন কলকাতার ইডি আধিকারিকরা। এর পর তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন দিল্লির ইডি আধিকারিকরা।কিন্তু কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে তিহার জেলে বন্দি হিসাবে আসেন গোপাল দলপতি। ২০২২ সালে জামিনে মুক্তি পান তিনি। তার পর তিনি কোথায় আছেন তা জানে না দিল্লি পুলিশ।তার খোঁজে জামিন অযোগ্য গ্রেফতারি পরেয়ানা জারি করা হয়েছে।

ওদিকে কুন্তল ঘোষের বিরুদ্ধে এবার সামনে এল ঠিকাদারের সাথে জালিয়াতির অভিযোগ। তারকেশ্বরের এক ঠিকাদার শাজাহান খাঁ-এর অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণ কাজের জন্য ৩৫ লক্ষ টাকা চুক্তি হয় কুন্তলের সাথে। সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পর মেলেনি প্রাপ্য টাকা। টাকা চাইলেই মিলেছে হুমকি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতি মধ্যেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ।তিনি গ্রেফতার হতেই চিন্তায় ঘুম উড়েছে  ঠিকাদার শাজাহান খাঁ-এর।

 

 

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...