Thursday, May 14, 2026

দেড় বছর পর ভারতীয় দলে সুযোগ, প্রচুর ফোন এবং বার্তা পেতেই কাজ করছিল না ফোন, জানালেন পৃথ্বী

Date:

Share post:

প্রায় দেড় বছর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী শা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজে দলে সুযোগ পেয়েছেন শা। প্রথম ম‍্যাচে প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। তবে তার আগে জানিয়েছেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার মুহূর্তে ফোন কাজ করছিল না।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে সেখানে পৃথ্বী শা বলেন,” অনেক দিন জাতীয় দলের অংশ ছিলাম না। ফিরতে পেরে খুবই ভাল লাগছে। দল নির্বাচন হয়েছিল বেশ রাতে। রাত সাড়ে ১০টার দিকে। হঠাৎ করে প্রচুর ফোন এবং বার্তা পেতে শুরু করি। এতটাই যে ফোন বিকল হয়ে যায়। কিছুক্ষণের জন্যে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখি, ভারতীয় দলে আবার আমাকে নেওয়া হয়েছে।”

এখানেই না থেমে পৃথ্বী আরও বলেন,”আমার ফোন সাইলেন্ট ছিল। আমি দেখলাম অনেক ফোন আর বার্তা এসেছে। টিম ইন্ডিয়াতে নির্বাচনের পর আমার বাবা এবং অন্য সকলেই খুব খুশি ছিলেন। অনেকদিন পর টিম ইন্ডিয়াতে সিলেক্ট হলাম। এ জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।”


Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...