Thursday, May 14, 2026

এবারের বইমেলায় পালিত হবে ‘আবোল তাবোল’ এর ১০০ বছর পূর্তি

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক বইমেলা দরজায় কড়া নাড়ছে। সোমবার বিধাননগর মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম হল স্পেন। তাই উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের সরকারের তরফে থাকবেন মারিয়া জোস গ্যালভেজ সালভাদোর।

এবার ২০টি দেশ অংশ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান ইত্যাদি।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এবার গিল্ডের তরফে দেওয়া হবে জীবনকৃতী সম্মান। শনিবার এক অনুষ্ঠানে এই ঘোষণা করলো গিল্ড।বইমেলায় এবার রেকর্ড সংখ্যক স্টল থাকবে। শুধু বই নয়, থাকছে ম্যাগাজিনের স্টলও। ছোটদের জন্য থাকবে বিশেষ প্যাভিলিয়ন ‘আবোল তাবোল’। ৫ ফেব্রুয়ারি বই মেলা প্রাঙ্গনে পালন করা হবে শিশু দিবস। ঐদিন আবোল তাবোল-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে ১০০০ পড়ুয়ার হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হবে । সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে।

এছাড়াও সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষমদের মধ্যে বই বিলি করবে গিল্ড। এবারের বইমেলায় নবাগত বিদেশি দেশ হল থাইল্যান্ড। বাংলাদেশের ৭০টি প্রকাশক অংশ নিচ্ছে। ৪ ফেব্রুয়ারি পালন করা হবে বাংলাদেশ দিবস। থাকবেন প্রখ্যাত লেখক শিল্পীরা।এবার লিটিল ম্যাগাজিন প্রকাশকদের স্টল তৈরি হয়েছে। বইপ্রেমীদের যাতে অসুবিধা না হয় সেজন্য বইমেলাকে ঘিরে থাকবে পর্যাপ্ত বাসও।এবার বইমেলায় রবীন্দ্র, নজরুল গেট হবে।এবার বই মেলা প্রাঙ্গণে পুলিশের স্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। স্থায়ীভাবে গ্রিল্ডের অফিস তৈরি হয়েছে। এবার লিটিল ম্যাগাজিন প্রকাশকদের স্টল তৈরি হয়েছে। বই মেলার মাঠের বাইরে খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।সেখানে মাঠের দুপ্রন্তে খাবারের স্টল থাকবে।
এবারও লটারি থাকবে। গতবার ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। ২৪ কোটি টাকার বই বিক্রি হয়েছিল গতবার।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...