Wednesday, February 4, 2026

বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে নয়া চমক! এই প্রথম বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত‘একলা চলো রে’

Date:

Share post:

শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে নতুনত্বের ছোঁয়া। বিটিং রিট্রিটের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হল রবীন্দ্রনাথের বিখ্যাত গান “একলা চলো রে”। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বাজানো হবে কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত এই আইকনিক গান। প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে প্রতি বছর ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হয় বার্ষিক বিটিং দ্য রিট্রিট। এবারের অনুষ্ঠানে দেশের সেনাবাহিনীর ব্যান্ডদের দ্বারা পরিবেশিত ধ্রুপদী রাগগুলির উপর ভিত্তি করে প্রথম “ক্লাসিকাল সুর” ও বাজানো হবে ।

আরও পড়ুন:রবির সকালে স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল

ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এর ব্যান্ড দ্বারা মোট ২৯ টি সুর পরিবেশন করা হবে। এই প্রথম সেনার কোনও শাখা রাগাশ্রয়ী ভারতীয় সুরও পরিবেশন করতে চলেছে। এবার সাধারণতন্ত্র দিবসের পরে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে রাগ ভূপালি এবং রাগ মিশ্র খামাজ আশ্রয়ী সম্পূর্ণ দেশি সুর পরিবেশন করবে ভারতীয় বায়ু সেনা৷ ১২০ জন বায়ুসেনার সদস্য এই রিট্রিট অনুষ্ঠানে অংশ নেবেন। এবারই প্রথম চিরাচরিত ঔপনিবেশিক সুরের পরিবর্তে ভারতীয় রাগাশ্রয়ী সুর পরিবেশন করা হবে। আগেই বিটিং দ্য রিট্রিট থেকে গান্ধীজীর পছন্দের বিখ্যাত সুর ‘অ্যাবাইড উইথ মি’ সরিয়ে ফেলে তার পরিবর্তে লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান ‘অ্যায় মেরে বতন কে লোগো’-র সুর অন্তর্ভুক্ত করা হয়৷ এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে রাগাশ্রয়ী চারটি সুর, যেখানে রাগ ভূপালি এবং রাগ মিশ্র খামাজ আশ্রয়ী সম্পূর্ণ দেশি সুর পরিবেশন করবে ভারতীয় বায়ু সেনার মিউজিকাল ট্রুপ৷


এবারের অনুষ্ঠানে ৩,৫০০ টি দেশীয় ড্রোন সমন্বিত একটি ড্রোন শোও নয়াদিল্লির বিজয় চকে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের সময় একটি থ্রিডি অ্যানামরফিক প্রজেকশনও হবে যা রাষ্ট্রপতি ভবনের উত্তর ও দক্ষিণ ব্লকের সম্মুখভাগে প্রজেক্ট করা হবে ।

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...