Monday, February 2, 2026

প্রতারণার শিকার, ১০০ কোটি হারিয়ে বিজনেস ম্যানেজারকে বরখাস্ত করলেন বোল্ট

Date:

Share post:

নিজের বিজনেস ম‍্যানেজারকে বরখাস্ত করলেন উসেন বোল্ট। সম্প্রতি প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের দ্রুততম ক্রীড়াবিদ। প্রায় ১০০ কোটি টাকা হারিয়েছেন বোল্ট। আর তারপরই নিজের  বিজনেস ম্যানেজারকে বরখাস্ত করলেন তিনি। বোল্টের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত সব কিছু দেখাশোনা করতেন তাঁর বিজনেস ম্যানেজার।

বোল্ট বলেন,”ওই বিনিয়োগ ছিল আমার ভবিষ্যৎ। সকলে জানেন আমার তিন সন্তান রয়েছে। মা-বাবার দায়িত্ব রয়েছে। তা ছাড়া আমি ভাল ভাবে বাঁচতে চাই।”

যদিও বিজনেস ম্যানেজারকে বরখাস্ত করার ব্যাপারে বোল্ট নিজে কিছু বলেননি। তিনি তাঁর বক্তব্য জানিয়েছেন আইনজীবীর মাধ্যমে। শুক্রবার বিজনেস ম্যানেজারকে বরখাস্ত করেন বোল্ট। এই নিয়ে বোল্টের আইনজীবী বলেন,”অপ্রত্যাশিত ঘটনার প্রত্যাশিত ফলাফল। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার নেই। যা হওয়ার ছিল তাই হয়েছে।”

অবসর নেওয়ার পর জামাইকার দৌড়বিদ তাঁর সব সঞ্চয় একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রেখেছিলেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা। সেই সংস্থার প্রতারণার ফলে ১২ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ৯৭ কোটি ১৭ লক্ষ টাকা হারিয়েছেন বোল্ট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সংস্থাটি প্রায় এক দশক ধরে প্রতারণা করছিল।

আরও পড়ুন:ওড়িশা ম‍্যাচ জিতে বিএফসি-র বিরুদ্ধে পরিকল্পনা শুরু জুয়ানের


spot_img

Related articles

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...