Saturday, May 16, 2026

পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩টি আসনের উপনির্বাচনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী ইমরান খান

Date:

Share post:

আগামী ১৬ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩টি আসনের উপনির্বাচন। সেখানে তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইমরানের পার্টির বর্ষীয়ান নেতা শাহ মাহমুদ কুরেশি এই খবর জানিয়েছেন। কুরেশির কথায়, “আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান-ই সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই সাংসদদের পদত্যাগপত্র গ্রহণ করার পরে আসনগুলি শূন্য হয়। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইতিমধ্যেই চলতি মাসের শুরুতে সমস্ত শূন্য জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পার্টি প্রধানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। চৌধুরী গত ১৭ জানুয়ারি ট্যুইটারে একটি বিবৃতিতে বলেছিলেন, “তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন”।

কুরেশি বলেছেন যে ১৭ জুলাইয়ের উপনির্বাচনের সময়ও জনগণ পিটিআইকে সমর্থন করেছিল এবং দলটি আশা করে যে জনগণ আবারও ১৬ মার্চ তাদের ভোট দিয়ে ইমরান খানের প্রতি তাদের আস্থা প্রকাশ করবে।


Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...