Saturday, April 4, 2026

স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভিডিও কলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাঙ্ক আধিকারিকের

Date:

Share post:

স্ত্রীর সঙ্গে ঝগড়া। আর তার পরিণতিতে স্ত্রীর সঙ্গে ভিডিও কল চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কলকাতার এক বেসরকারি ব্যাঙ্কের (Bank) আধিকারিক। স্ত্রীর অভিযোগ পেয়ে রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ ওই ব্যাক্তির ফ্ল্যাটে (Flat) পৌঁছন গরফা থানার পুলিশ (Police) আধিকারিকেরা। ফ্ল্যাটের দরজা ভেঙে প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) নামে ওই ব্যাঙ্ক অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মধ্য কলকাতার শেক্সপিয়র সরণির একটি বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক প্রসূন। তবে, দুই মেয়েকে নিয়ে গুজরাটের (Gujrat) আমদাবাদে থাকেন তাঁর স্ত্রী অপর্ণা। আগে প্রসূনও গুজরাটে চাকরি করতেন। মাস দশেক আগে কলকাতায় বদলি হয়ে আসেন। গরফার ফ্ল্যাটেই থাকতেন তিনি। অপর্ণার অভিযোগ, রবিবার রাত ১টা-২টো নাগাদ প্রসূনের সঙ্গে ভিডিও কলে কথা বলা শুরু করেন তিনি। সেই সময় তাঁদের মধ্যে বচসা বাধে। ঝগড়ার মাঝে আত্মহত্যার হুমকি দিতে থাকেন প্রসূন। এমনকী, একটি সুইসাইড নোটও অপর্ণাকে হোয়াট্‌‌সঅ্যাপে পাঠিয়েছিলেন তিনি। অভিযোগ, ভিডিও কল চলাকালীনই সিলিংয়ের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন প্রসূন। গরফা থানায় যোগাযোগ করেন অপর্ণা। পুলিশ গিয়ে ডাকাডাকি করে কারও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। ড্রয়িং রুমে প্রসূনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রসূনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রসূনের ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ।

অপর্ণার অভিযোগ, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গরফা থানার পুলিশ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...