Sunday, June 7, 2026

“বেশি বাড়াবাড়ি করলে অভিষেকের সঙ্গে কথোপকথন ফাঁস করব”, তৃণমূল নেতার নিশানায় হিরণ

Date:

Share post:

তৃণমূলের দফতরে সোফায় বসে বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ছবিতেই হিরণের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই ছবি পুরোনো নয়, তা কার্যত নিশ্চিত। জানা গিয়েছে, ছবিটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের।

ভাইরাল ছবি নিয়ে বিতর্কের মাঝেই খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ দাবি করলেন, তাঁর ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলেও নাকি হুমকি দেওয়া হয়। হিরণের কথায়, ভোটে জেতার পর তাঁকে জানিয়ে দেওয়া হয় হিরণ কোনও ছবি করলে সেই ছবি রিলিজ করতে দেওয়া হবে না। প্রোডিউসারদের শিরদাঁড়া কি আদৌ সোজা রয়েছে? এখানেই থেমে থাকেননি হিরণ। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “ওরা আমর ফটো নিয়ে রাজনীতি করছে। এরপর ভিডিও নিয়ে আসবে। আরও অনেক কিছুই নিয়ে আসবে।”

এদিকে, হিরণের এমন মন্তব্য নিয়ে পাল্টা সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটার অজিত মাইতি। এ প্রসঙ্গে তিনি বলেন, “হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়। ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। কারও যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে কি প্রোডিউসার নিয়ে নেবে? উনি এমন কোনও নায়ক হয়ে যায়নি যে মানুষ ওকে নিয়ে মাতামাতি করবে। হিরণ ভদ্রতার সীমা পার করেছে। ছবি দিয়েছি। এখন উনি যদি বাড়াবাড়ি করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উনি যা যা বলেছেন সব কথোপকথন প্রকাশ্যে নিয়ে আসব। এক ঘণ্টা কুড়ি মিনিট কথা হয়েছে। তার পরেও যদি এও বলে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে তাহলে উনি আদালতে তা চ্যালেঞ্জ করুন। আ

 

মরা তৈরি।”

 

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...