Saturday, June 27, 2026

বিকাশ ভবনে বৈঠকের পর জেলায় জেলায় মিড ডে মিলের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় দল

Date:

Share post:

আবাসের পর এবার মিড ডে মিল প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। সোমবার ১১ সদস্যের এই দল বিকাশ ভবনে বৈঠকে বসেন। এরপর এদিন উত্তর ২৪ পরগনায় প্রকল্পের কাজ দেখেন তাঁরা।  দলে রয়েছেন ইউনিসেফের প্রতিনিধি, অধ্য়াপক।প্রতিনিধিদলের প্রধান অনুরাধা গুপ্তা জানিয়েছেন, যত বেশি সম্ভব জেলায় পরিদর্শনে যাবেন তাঁরা।

আরও পড়ুন:স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভিডিও কলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাঙ্ক আধিকারিকের

সোমবার সকাল সাড়ে নটার কিছুটা সময় পর তাঁরা বিকাশ ভবনের উদ্দেশে রওনা হন। সেখানে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেন।এরপর দলের প্রধান পুষ্টিবিদ অনুরাধা গুপ্তা বলেন, এটা একটা রুটিন পরিদর্শন। প্রতি বছর কোনও না কোনও রাজ্যে হয়। এবার পশ্চিমবঙ্গে এসেছি আমরা। পরিদর্শনের পর আমরা পরিসংখ্যান ভিত্তিক রিপোর্ট তৈরি করব। যত বেশি সম্ভব জেলা পরিদর্শনের চেষ্টা করব আমরা।

এর পর কলকাতা লাগোয়া রাজারহাটের একটি স্কুলে যায় কেন্দ্রীয় প্রতিনিধিদল। সেখানে গিয়ে দেখা যায় বোর্ডে লেখা পিএম পোষণ যোজনা। সপ্তাহের কোন দিন মিড ডে মিলে কী খাবার দেওয়া হবে তার তালিকাও রয়েছে সেখানে। স্কুলের ক্লাসরুম, রান্নাঘর ও খাবার ঘর ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রসঙ্গত, এর আগে বিজেপির অভিযোগের ভিত্তিতে আবাস প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে দিল্লি থেকে কেন্দ্রীয় দল এসছিল রাজ্যে। যদিও কোনও অভিযোগই কেন্দ্রীয় দলের কাছে ধোপে ঠেকেনি। রাজ্যের শাসক দলের কোনও ক্রুটিই ধরতে পারেনি দলের আশিকারিকরা। ফলে মুখ পুড়েছে বিজেপির। এবার মিড ডে মিল প্রকল্প নিয়ে বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...