Sunday, May 17, 2026

অভিনয় সেটে ভয়া*বহ অ*গ্নিকাণ্ড, গুরুতর আ*হত হয়ে হাসপাতালে শারমিন আঁখি !

Date:

Share post:

শুটিং করতে গিয়ে মারা**ত্মক দুর্ঘটনা। ঢাকার মেডিক্যাল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (Sheikh Hasina National Institute of Bu*rn and Plastic Surgery) ভর্তি বাংলাদেশের অভিনেত্রী শারমিন আঁখি (Sharmeen Akhee)। সেটে আচমকা শর্ট সার্কিট (Short Circuit) থেকে মারাত্মক অ*গ্নিকাণ্ড।

বাংলাদেশের অভিনেত্রী শারমিন আঁখি শনিবার রাজধানী ঢাকার মীরপুরে একটি টেলিছবির শুটিং করছিলেন।শুটিং সেটে আচমকা শর্ট সার্কিট হওয়ায় ফলে আগুন লেগে যায়। শারমিন আঁখি গুরুতর জ*খম হন। বি*স্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে, আর সেটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। যদিও অভিনেত্রীর স্বামী এবং প্রযোজক রাহাত কবির জানান, আ*গুন লেগে শারমিনের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। রাহাত বলেন মেকআপ নিয়ে ওয়াশরুমে চুল ঠিক করতে যান অভিনেত্রী। হেয়ার স্ট্রেটনার অন কিংবা অফ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...