Sunday, May 17, 2026

অফিস টাইমে প্ল্যাটফর্ম ছেড়ে ৫০০ মিটার এগিয়ে থামল ট্রেন !

Date:

Share post:

ফের রেলযাত্রায় গোলযোগ। সোমবার সকালে প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ৫০০ মিটার এগিয়ে গিয়ে থামল ট্রেন। বিধাননগর স্টেশনে আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ডাউন রানাঘাট লোকালের যাত্রীরা। সোমবার সকাল ৯টা নাগাদ ডাউন রানাঘাট লোকালের বিধাননগর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর কথা ছিল। অফিস টাইমে যাত্রীসংখ্যা বেশ ভালই ছিল। এই পরিস্থিতিতে ট্রেন এসে পৌঁছলেও প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে তা প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে দাঁড়ায়।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা। আতঙ্কিত হয়ে রেললাইনের উপরেই ট্রেন থেকে লাফিয়ে নামেন যাত্রীরা। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল? সিগন্যালের সমস্যা না কি চালকের গাফিলতি ? তারই কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ।যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রেলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয় নি।

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...