Tuesday, May 19, 2026

গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় মুর্তজাকে মৃত্যুদণ্ড দিল NIA আদালত

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় মূল অপরাধী মুর্তজা আব্বাসের বিরুদ্ধে মামলা চলছিল এনআইএ আদালতে(NIA Court)। এই মামলাতেই সোমবার মুর্তজাকে(Murtaza) ফাঁসির সাজা দিল আদালত। ২০২২ সালের এপ্রিল মাসে গোরক্ষনাথ মন্দিরে হামলা চালায় মুর্তজা। এই ঘটনায় তার বিরুদ্ধে UAPA ধারায় চলছিল মামলা। সোমবার সাজা ঘোষণার দিনে কড়া নিরাপত্তায় মুর্তজাকে নিয়ে আসা হয় লখনউয়ের আদালতে।

২০২২ সালের এপ্রিল মাসে গোরক্ষনাথ মন্দিরের নিরাপত্তায় মোতায়েন পিএসি জওয়ানদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় মুর্তজা আব্বাস। তদন্তে জানা যায় মুর্তজা নেপালে গিয়েছিল। তার কাছ থেকে অনেক সন্দেহজনক নথিও পায় পুলিশ। সেইমতো UAPA ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। টানা ৬০ দিন রেকর্ড শুনানির পর সোমবার সাজা ঘোষণা করা হয়। এতে আইপিসি ১২১ ধারায় মৃত্যুদণ্ড এবং ৩০৭-এ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় মুর্তজার বাবা সংবাদ মাধ্যমকে জানান , তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ। সে স্থিতিশীল নয়। একা থাকতে পারেন না। বাবা আরও জানিয়েছিলেন যে মুর্তজা ছোটবেলা থেকেই অসুস্থ, যা বুঝতে পারা যায়নি। ২০১৮ সাল নাগাদ এই রোগটি ভয়াবহ রূপ নেয়। চাকরির পেলেও মুর্তজা দুই মাস কাজে যায়নি। তার চিকিৎসা করেও কোনও লাভ হয়নি।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...