Tuesday, May 19, 2026

বিশ্বকাপ জয়ী বাংলার তিন কন্যা ও কোচকে ৫ লক্ষ টাকা পুরষ্কার দেবে রাজ্য

Date:

Share post:

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু।দেশের বিশ্বকাপ জয়ের পাশাপাশি বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিন কন্যা। তাঁদের পুরস্কৃত করবে রাজ্য। সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শেফালি ভার্মা সহ তাঁর দলের সমস্ত খেলোয়াড়দের “বিশ্বকাপ চ্যাম্পিয়ন” হওয়ার জন্য হার্দিক অভিনন্দন জানান এবং তাঁদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।

রবিবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতীয় দলে বাংলার তিন সদস্য রিচা, তিতাস এবং হৃষিতাকে এদিন অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বাংলার তিন মেয়ে এবং কোচ রাজীব দত্তকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিচারা ফিরে এলে তাঁদের সম্বর্ধিত করবে রাজ্য সরকার।

হৃষিতার বাড়ি হাওড়ার বালিটিকুরিতে। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা।ম্যাচের সেরা তিতাস সাধুর হুগলির বাড়ির সামনে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় রবিবার। ফাইনাল ম্যাচে মেয়ের এমন পারফরম্যান্স দেখে গর্বে বুক ভরে উঠেছে বাবা রণদীপ সাধুর।আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র দলে খেলে ফেলেছেন রিচা। হরমনপ্রীত কৌরদের দলের সদস্য অনূর্ধ্ব-১৯ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের জয়ের পরে উল্লাসে ফেটে পড়েন বাড়ির সবাই।তিন কন্যার বিশ্বকাপ জয়ের নেপথ্যে রয়েছেন সেই দলের কোচ রাজীবও। রাজ্য সরকারের তরফে তাঁকেও পুরস্কৃত করা হবে।

 

Related articles

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...