Friday, June 26, 2026

পেশা বদলাতে চেয়েছিলেন ‘পাঠান’, ছবি মুক্তির পর প্রথমবার অকপট শাহরুখ !

Date:

Share post:

প্রায় সাড়ে ৪ বছর ফিরে এসে বাজিমাত করলেন ‘পাঠান’ খান (Pathan)। ৫ দিনে ৫০০ কোটির রেকর্ড তৈরি করে বিশ্বের বিনোদন জগতে (Entertainment Industry)নজির গড়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ পাঠান’ (Pathan)। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এই প্রথম সিনেমা মুক্তির পর মন খুলে কথা বললেন বাদশা (Shahrukh Khan)। সোমবার যশরাজের স্টুডিওতে (YashRaj Studio)সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল আর সেখানেই ‘ পাঠান ২’-এর(Pathan 2) ইঙ্গিত দিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Brand ambassador of Bengal)।

‘জিরো’ কার্যত শূন্যতায় নিয়ে গেছিল বলি বাদশার জনপ্রিয়তাকে। অন্তত এমনটাই মনে করেন তাঁর নিন্দুকেরা। সোমবার অকপট শাহরুখ বললেন মন্নতের বারান্দা বাঁচিয়ে রেখেছে তাঁকে। ২০১৮ সালের শেষের দিকে অনুস্কাকে সঙ্গে নিয়ে এক্সপেরিমেন্টের পথে হেঁটেছিলেন শাহরুখ। কিন্তু বক্স অফিসে ব্যর্থতা ছাড়া আর কিছুই আসে নি। এরপর শুরু দক্ষিণী ঝড়। দেশের তথাকথিত সুপারস্টারদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান হয়ে পড়েছিলেন তাঁদের অনুরাগী ও সমালোচকরা। কোভিড দাপট সামলে ‘পাঠান’ রূপে প্রত্যাবর্তন করলেন কিং খান। মন্নতের বাথরুমে কেঁদে নিজেকে শক্ত করেছেন বাদশা। সঞ্চালক প্রশ্ন করলেন কোথা থেকে ঘুরে দাঁড়ানর অনুপ্রেরণা পেলেন তিনি? শাহরুখ জানান, “আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়, কিন্তু ভগবান আমাকে একটা বারান্দা দিয়েছেন, আমি আমার দুঃখের সময়েও সেখানে আসি, আনন্দের সময়েও।” তিনি জানান কোভিড কালে রান্না শিখেছেন, এমনকি পেশা বদলের কথাও ভেবেছিলেন। ব্যবসায়িক সাফল্যে উচ্ছসিত শাহরুখের কাছে এই ছবির আসল চমকই হল জন আব্রাহম। প্রায় প্রত্যেকটি কথাতেই জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। শাহরুখের মুখে শোনা যায়, দীপিকার প্রশংসাও। তবে সব শেষে ‘পাঠান ২’- এর ইঙ্গিতও দিয়ে গেলেন বাজিগর।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...