Monday, May 11, 2026

সব বিষয়ে আলোচনায় প্রস্তুত: সর্বদল বৈঠকে জানালো সরকার, অনুপস্থিত কংগ্রেস

Date:

Share post:

সংসদে বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের(All Party meeting ( ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই বৈঠকে উপস্থিত হলো তৃণমূল সহ ২৭ টি রাজনৈতিক দলের ৩৭ জন নেতা। তবে এই বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। বৈঠকে শাসক দলের তরফে জানানো হয়েছে আসন্ন বাজেট অধিবেশনে(budget session) বিরোধীদের সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত। তবে সংসদ চালানোর জন্য বিরোধীদের সহযোগিতা চাই। এদিনের বৈঠকে তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টরিতে (BBC Documentary) নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন বলেন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। পাশাপাশি সর্বদল বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি প্রসঙ্গে যোশী বলেন, কংগ্রেসের তরফের মধ্যে জানানো হয়েছে, কংগ্রেসের সকল নেতা বর্তমানে কাশ্মীরে রয়েছেন। বিমানে বিলম্বের জেরে তারা উপস্থিত হতে পারেননি। দলের তরফে জানানো হয়েছে আগামীকাল সাক্ষাৎ করে সরকারের সামনে তাদের বক্তব্য পেশ করবেন।

এদিনের বৈঠকে সরকারের সামনে একাধিক বিষয়ের উত্থাপন করা হয় বিরোধীদের তরফে। আর যদি তরফে তুলে ধরা হয় আদানি ইস্যু। তৃণমূলের তরফে বিবিসির ডকুমেন্টারির ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে তুলে ধরা হয়। চিনের অনুপ্রবেশে বিষয়টি উত্থাপন করেন বিএসপি সাংসদ। অবশ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কিছু বিষয় সংসদীয় ভবনে আলোচনা করা সম্ভব নয় কারণ সেগুলি নিরাপত্তা সংক্রান্ত।

আরও পড়ুন- পেশা বদলাতে চেয়েছিলেন ‘পাঠান’, ছবি মুক্তির পর প্রথমবার অকপট শাহরুখ !

 

 

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...