Tuesday, June 23, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়

Date:

Share post:

কয়েকদিনেই আগে বলেছিলেন দেশ ছাড়বেন। বিদেশের হয়ে ক্রিকেট খেলার কথা জানিয়ে ছিলেন। আর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা টুইটারে জানিয়েছেন তিনি।

এদিন টুইট করে নিজের অবসরের কথা জানিয়ে মুরলী লেখেন,”সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ বছর আমার খুব ভাল কেটেছে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের। বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার উপর ভরসা রেখেছে। এছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাঁদের বড় ভূমিকা ছিল। এছাড়া কেরিয়ারের ভাল ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।”

আরও পড়ুন:ডাইনি অপবাদ শুনেছেন মা, বিশ্বজয় করে মাকে গর্বিত করলেন অর্চনা


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...