Friday, March 20, 2026

দেশ জুড়ে প্রায় ৪০০ ট্রেন বাতিল ! নাজেহাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

রেল নিয়ে ক্ষো*ভ কিছুতেই কমছে না। ফের বাতিল একগুচ্ছ ট্রেন (Train Cancel)। মঙ্গলবার ৩১ জানুয়ারি প্রায় ৩৯৪টি ট্রেন বাতিল করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railway)তরফ থেকে। সোমবার প্রায় ৩৫৯ টি ট্রেন বাতিল করা হয়েছিল। সপ্তাহের কর্মব্যস্ত দিনে একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। রেলের তরফ থেকে বলা হয়েছে খারাপ আবহাওয়া এবং ট্র্যাক মেরামত ও নির্মাণকাজের কারণেই এত ট্রেন বাতিল করতে হয়েছে। সকাল থেকেই হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে (Howrah & Sealdah Division)একগুচ্ছ ট্রেন ক্যান্সেল হওয়ার কারণে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।

এমনিতেই ইন্টারলকিং- এর কাজের জন্য দফায় দফায় একাধিক ট্রেন বাতিলের কথা পূর্ব রেলের (Eastern Railway)তরফে ঘোষণা করা হয়েছিল। এবার নতুন করে রেলের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতেও মূলত হাওড়া-বর্ধমান (Howrah – Bardhaman)লাইনের বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের কথা বলা হয়েছে। হাওড়া-রামপুরহাট লাইনের একাধিক ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Express) বাতিল করা হয়েছে। নিম্নে তালিকা দেওয়া হল –

১) ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস
২) ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস
৩) ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস
৪) ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
৫) ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস
৬) ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস
৭) ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস
৮) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস
৯) ১৩০২০ কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস
১০) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস

এছাড়াও বাতিল ট্রেনের তালিকায় আছে তাছাড়াও কয়েকটি হাওড়া-বারুইপাড়া লোকাল, হাওড়া-চন্দনপুর লোকাল, হাওড়া-হরিপাল লোকাল, হাওড়া-সিঙ্গুর লোকাল, হাওড়া-তারকেশ্বর লোকাল, হাওড়া-আমতা। এখানেই শেষ নয় হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড ), হাওড়া-বর্ধমান (ভায়া মেন ) রুটের একাধিক লোকালও বাতিল করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই অফিস টাইমে এত ট্রেন বাতিল হওয়ায় চরম সমস্যায় সাধারণ মানুষ। এর পাশাপাশি শিয়ালদহ শাখা থেকে একাধিক ট্রেন বাতিল হয়েছে।

মঙ্গলবার বাতিল ট্রেনের তালিকা –
১) ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস
২) ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদা এক্সপ্রেস
৩) ০৩১১১ শিয়ালদা-গোডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল
৪) ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস

Related articles

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...