Thursday, June 4, 2026

প্রয়াত লাল-হলুদের শিল্ড ফাইনালের নায়ক পরিমল দে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়দানে ফুটবলপ্রেমীদের কাছে জংলা নামে সুপরিচিত ছিলেন।  ১৯৭০ সালের শিল্ড ফাইনালে ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের নায়ক ছিলেন তিনি।ইরানের ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নেমে খেলার ফল বদলে দিয়েছিলেন পরিমল দে। প্রথম একাদশে না থেকেও গোল করে দলকে জয় এনে সেদিন নায়ক হয়ে সবার কাঁধে চড়ে ইস্টবেঙ্গলের তাঁবুতে ফিরেছিলেন গ্যালারির প্রিয় জংলা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবঙ্গলে যোগ দিয়েছিলেন এই অশীতিপর ফুটবলার। ফরোয়ার্ড হিসাবে লাল-হলুদের হয়ে টানা ৬ বছর খেলেছেন তিনি। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতী সম্মান দেয় ইস্টবেঙ্গল।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট ফুটবলার পরিমল দের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার পরিমল দে ময়দানে ‘জংলাদা’ ও ‘গ্ল্যামার বয়’ নামে পরিচিত ছিলেন। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে তিনি নায়কের ভূমিকা পালন করেছিলেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৮-১৯ সালে ‘বাংলার গৌরব’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি ‘জীবনকৃতী’-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি পরিমল দের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...