Sunday, May 17, 2026

ডিজিটাল ব্যবস্থায় জোর, ব্যবসায় প্রধান পরিচয়পত্র প্যানকার্ড! বাজেটে ঘোষণা নির্মলার

Date:

Share post:

সংসদে বাজেট ২০২৩ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। যেখানে একাধিক বিষয়ের পাশাপাশি জোর দেওয়া হল ডিজিটাল ইন্ডিয়াতে(Digital India)। একইসঙ্গে দেশবাসীর জন্য প্যানকার্ডকে বাড়তি গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী(Finance Minister)। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী ঘোষণা করলেন, এখন থেকে যে কোনও সরকারি ডিজিটাল ব্যবস্থায় প্যান-কে(PAN) ব্যবসার একক পরিচয়পত্র হিসেবে গন্য করা হবে।

বর্তমান সময়ে কেন্দ্র এবং রাজ্য স্তরে ব্যবসায়িক লেনদেনের জন্য একাধিক শনাক্তকারী নম্বর ব্যবহার করা হয়। এর মধ্যে আছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা জিএসটিআইএন, ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন, ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নম্বর টিডিএ, এম্প্লয়িজ় কর্পোরেট আইডেন্টিফিকেশন নম্বর বা সিআইএন-সহ মোট ১৩টি পরিচয়পত্র। তবে নয়া বাজেটে সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এতগুলি পরিচয়পত্রের পরিবর্তে প্যানই হবে প্রধান পরিচয়পত্র। সরকারের দাবি, এর ফলে ব্যবসা করার সুবিধা আরও বাড়বে। কেওয়াইসি প্রক্রিয়াও সহজ হবে। এই পদ্ধতির জেরে কোনও লেনদেনের ক্ষেত্রে ছাড় পাওয়া, নিবন্ধন এবং অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়া অনেক সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি এই বাজেটে কৃষিক্ষেত্রে জিজিটাল পরিকাঠামোর(Digital Public Infrastucture for Agriculture) উপর জোর দিইয়েছে সরকার। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ওপেন সোর্স, ওপেন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি তৈরি হবে। কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য, ক্রেডিট , ইন্সুরেন্স, মার্কেট ইন্টেলিজেন্স, স্টার্টআপে সাহায্য করবে সরকার। একটি বিশেষ ফান্ড তৈরি করা হবে কৃষি স্টার্টআপের জন্য। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, লাভ বৃদ্ধির উপরে বিশেষ জোর দেওয়া হবে। তুলো উৎপাদনের জন্য পাবলিক- প্রাইভেট পার্টনারশিপে কাজ করা হবে।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...