Tuesday, May 26, 2026

West Bengal Assembly : বাজেট অধিবেশনের আগে বিশেষ প্রশিক্ষণ, নয়া সিদ্ধান্ত অধ্যক্ষের

Date:

Share post:

বিধানসভার অধিবেশন (Assembly Session) চলাকালীন অপ্রীতিকর ঘটনার ছবি বারবার উঠে এসেছে। আগামী সপ্তাহ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) অভিভাষণের মধ্যে দিয়েই ৮ ফেব্রুয়ারী বাজেট অধিবেশনের (Budget Session) সূচনা হবে। এর আগে পরিষদীয় আচার-আচরণ সম্পর্কে নবীন বিধায়কদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ ঘোষণা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee)।

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ (Shovan Deb Chatterjee) বিধানসভার প্রবীণ সদস্যদের কাছেই এবার পরিষদীয় আচার-আচরণের খুঁটিনাটি শিখবেন নবীন বিধায়করা। ওয়াকিবহাল মহল বলছে রাজ্যপাল (Governor) ভাষণ দেওয়ার সময় যাতে কোনওরকম আপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যপালের অভিভাষণের পরের দিন অর্থাৎ ৯ তারিখ শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যাবে। ১৩ ও ১৪ তারিখ রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব এনে আলোচনা হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৩-২৪ অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করবেন।

Related articles

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...