Saturday, May 16, 2026

মেঘালয় নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী জ*ঙ্গি নেতা!

Date:

Share post:

বিজেপির(BJP) মান এতটাই নীচে নেমেছে যে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত জেলখাটা প্রাক্তন জঙ্গিকেও টিকিট দিতে পিছু হচ্ছে না তারা। বৃহস্পতিবার মেঘালয়ের সব আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। আর সেখানেই দেখা গেল মুখ্যমন্ত্রী কনরাড সাংমার(Kanrad Sangma) প্রতিদ্বন্দ্বী বিসেবে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে ২০২২ সালে দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া বার্নার্ড কে মারাককে(Burnad K Marak)।

মেঘালয়ে এনপিপির সঙ্গে জোট ভেঙে একাই নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ৬০ আসন বিশিষ্ট মেঘরাজ্যে প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ টুরা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকিট দেওয়া হয়েছে বার্নাডকে। এছাড়াও অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে একের পর এক ফৌজদারি মামলায় জর্জরিত বার্নাড। আচিক ন্যাশনাল ভলান্টিয়ার কাউন্সিলের সদস্য হিসাবে বেশ কয়েকটি নাশকতার সঙ্গে জড়িয়েছে বার্নার্ডের নাম। গারোদের জন্য পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এই সংগঠন। তবে ২০১৪ সালে আত্মসমর্পণ করেন বার্নার্ড। সেই সঙ্গে জঙ্গি সংগঠনও ভেঙে দেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে শুরু করেন রাজনৈতিক কেরিয়ার। এরপর অল্প সময়ের মধ্যেই মেঘালয় বিজেপির সহ-সভাপতি পদ পান এই জঙ্গি নেতা। তবে গত বছর জুলাই মাসে টুরায় নিজের বাগানবাড়িতে দেহ ব্যবসা চালানোর অভিযোগ ওঠে বার্নাডের বিরুদ্ধে। ছয় নাবালিকাকে উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। এরপর পালিয়ে গিয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নেন বার্নার্ড। সেখান থেকেই গেফতার করা হয় তাকে। মেঘালয় বিধানসভা নির্বাচনে এবার তাঁর উপরেই আস্থা রাখল বিজেপি।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...