Saturday, March 14, 2026

২০২৬ সালে বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন মেসি?

Date:

Share post:

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। লিওনেল মেসির হাত ধরে কাতার ২০২২ বিশ্বকাপ ট্রফি চ‍্যাম্পিয়ন হয়েছে নীল-সাদার দল। এরপরই দেশের জার্সিতে আরও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি। এরপরই মেসির অনুরাগীদের মধ‍্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করে ২০২৬ সালে বিশ্বকাপ কি খেলবেন মেসি? সম্ভব হবে মেসির জন্য? আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং লিও। বললেন, যতদিন মনে হবে আমি শারীরিকভাবে সক্ষম আর এটি উপভোগ করছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব।

এক সাক্ষাৎকারে মেসি বলেন,”বয়সের জন্য হয়ত ২০২৬ সালে খেলা কঠিন হবে।” এরপর মেসি বলেন, “আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন মনে হবে আমি শারীরিকভাবে সক্ষম আর এটি উপভোগ করছি, আমি খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ আসতে এখনও অনেকটা সময় রয়েছে, তবে সেটি নির্ভর করবে আমার কেরিয়ার কোন দিশায় এগোচ্ছে।”

আগামী বিশ্বকাপ আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই মুহুর্তে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে রয়েছেন মেসি। ক্লোজের থেকে তিন গোল দূরে রয়েছেন লিও।

আরও পড়ুন:‘অজিদের বিরুদ্ধে বুমরাহ-পন্থ না থাকায় ভারতের শক্তি কম’, বললেন চ‍্যাপেল

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...