Saturday, June 20, 2026

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের

Date:

Share post:

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে হার এটিকে মোহনবাগানের। রবিবার রয় কৃষ্ণাদের কাছে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। এই হারের ফলে ১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে বাগান শিবির। ওপর দিকে মোহনবাগানকে হারিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে বিএফসি।

ম‍্যাচে এদিন কার্ড সমস্যায় খেলতে পারেননি হুগো বৌমোস। মাঠে নামতে পারেননি আশিকও। ফলে বিএফসির বিরুদ্ধে খানিকটা পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করে মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় জুয়ানের দল। ম‍্যাচের তিন মিনিটের মাথায় পোস্টের ধার ঘেঁষে বেরিয়ে যায় শুভাশিসের জোরালো শট। ম‍্যাচে একের পর এক গোলমুখী শট সেভ করেন গুরপ্রীত সিং সান্ধু। একাধিকবার গোলের সু্যোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব‍্যর্থ হয় বাগানের অ‍্যাটাকিং লাইন। পাল্টা আক্রমণে ঝাঁপায় বিএফসি। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বিএফসি। যার ফলে ম‍্যাচের ৭৮ মিনিটে গোল করে বিএফসিকে এগিয়ে দেন জাভি হার্নান্ডেজ। এরপর ম‍্যাচের অতিরিক্ত সময়ে বিএফসিকে গোল করে এগিয়ে দেন বাগানের প্রাক্তন সুপারস্টার রয় কৃষ্ণা। ম‍্যাচের একেবারে শেষ লগ্নে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

আরও পড়ুন:‘আইপিএল নয়, নজরে এখন শুধুই টি-২০ বিশ্বকাপ’, বললেন হরমনপ্রীত


 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...