Saturday, June 20, 2026

‘আইপিএল নয়, নজরে এখন শুধুই টি-২০ বিশ্বকাপ’, বললেন হরমনপ্রীত

Date:

Share post:

১০ ফেব্রুয়ারি থেকে শুরু আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই ম‍্যাচেই ফোকাসড ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পাকিস্তান ম‍্যাচের কয়েকদিন পরেই মহিলা আইপিএলের নিলাম। সেই নিয়ে প্রশ্ন করতেই হরমনপ্রীত বলেন, চিন্তায় এখন শুধুই টি-২০ বিশ্বকাপ।

এদিন হরমনপ্রীত বলেন,” নিলাম আছে জানি। তার আগে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা এখন সেই ম্যাচেই মনঃসংযোগ করার চেষ্টা করছি। অন্য কিছু নিয়ে এখন ভাবার সময় নয়। আমাদের লক্ষ‍্য ম‍্যাচ বাই ম‍্যাচ এগিয়ে যেতে। টি-২০ বিশ্বকাপ ঘরে তুলতে।”

 

এরপাশাপাশি হরমনপ্রীত আরও বলেন, “বিশ্বকাপ অন্য যে কোনও কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমদের লক্ষ্য ট্রফি। এই প্রতিযোগিতার গুরুত্ব সব ক্রিকেটারই জানে। মনঃসংযোগ কীভাবে বজায় রাখতে হয়, তা আমরা জানি। দলের সকলে যথেষ্ট পরিণত। সবাই জানে কীসের গুরুত্ব বেশি।”

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...