ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী সঞ্জু কর্মকার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সঞ্জু কর্মকারের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঞ্জু কর্মকারের অকালপ্রয়াণে শোকস্তব্ধ দুই শীর্ষ নেতাই তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, "বাংলা-বিরোধী বিজেপির অত্যাচারে আর ভোট-পরবর্তী সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মী শ্রী সঞ্জু কর্মকার। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। তাঁর শোকস্তব্ধ পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি"।
একইভাবে গভীর শোকপ্রকাশ করে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "ভোট-পরবর্তী হিংসায় বাংলা-বিরোধী বিজেপি প্রাণ কেড়ে নিল ডায়মন্ড হারবারের সোশ্যাল মিডিয়ার একনিষ্ঠ কর্মী সঞ্জু কর্মকারের। তাঁর অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকস্তব্ধ। শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আন্তরিক সমবেদনা জানিয়েছেন"।
প্রসঙ্গত, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। বেছে বেছে সক্রিয় কর্মীদের লক্ষ্য করা হচ্ছে। যদিও পদ্ম শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু
_
Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
Just now

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
7h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
9h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago





