Friday, April 24, 2026

ভোররাতে ভ*য়াবহ জোড়া ভূ*মিকম্পে কেঁপে উঠল তুরস্ক!বহু প্রাণহানির আ*শঙ্কা

Date:

Share post:

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। সোমবার ভোররাতে আচমকাই দুলে ওঠে গোটা এলাকা। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর খানিকক্ষণ পরেই আবারও কেঁপে ওঠে মধ্য তুরস্ক। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭।

আরও পড়ুন:ভূমিকম্পে কেঁপে উঠল ইরান,মৃ*ত কমপক্ষে ৭, আ*হত বহু
এখনও অবধি প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির তথ্য জানানো না হলেও, স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে।তাতে চাপা পড়ে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।রাস্তাঘাটেও ফাটল দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় তুরস্কের ভূমিকম্পের বেশকিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যদিও এগুলোর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে, প্রচুর মানুষ ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।


 

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...