Tuesday, March 3, 2026

রবির পরে সোমেও ধাক্কা পদ্ম শিবিরে, ফেসবুকে পোস্ট করে বিজেপি ছাড়লেন কাঞ্চনা

Date:

Share post:

পর দুদিন। শক-আফটার শক। রবিবারের পরে ফের সোমবার ধাক্কা পদ্মশিবিরে। আলিপুরদুয়ারে বিধায়ক সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) দল ছাড়া ২৪ঘণ্টার মধ্যেই বিজেপি (BJP) ছাড়ার কথা জানালেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। সোমবার, নিজের ফেসবুক পেজে সেই সিদ্ধান্তের কথা জানান কাঞ্চনা। বিজেপি সূত্রে খবর, এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) দল ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।

কেন এই গেরুয়া রং ত্যাগ? স্যোশাল মিডিয়া পোস্টে (Post) কাঞ্চনা লেখেন,
‘‘কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।” কিন্তু এটাই কি শুধু কারণ? কাঞ্চনার নীরবতাই অনেক কথার ইঙ্গিত দিচ্ছে। রবিবারই বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে কাঞ্চনার এই সিদ্ধান্ত পদ্ম শিবির ধাক্কা। তবে, পদ্ম ছেড়ে কাঞ্চনা জোড়াফুলে যোগ দেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করেননি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, দলের কোনও দায়িত্বে ছিলেন না অভিনেত্রী। শুধু যুক্ত ছিলেন সাংস্কৃতিক শাখায়। তাহলে পদ না পাওয়াই কি বিজেপি ছাড়ার কারণ!

২০১৯-র জুলাই ১২ জনের তারকা দলের সঙ্গে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঞ্চনা। এরপরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে। এর আগে বিজেপিতে গিয়ে বিমুখ দল ছেড়েছিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। এখন তিনি তৃণমূলে চেনা মুখ। তবে, বিজেপির বিরুদ্ধে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি কাঞ্চনাকে। শাসকদলে যোগ দেবেন কি না, স্পষ্ট করেননি তাও। তবে, তাঁর নিজের কথায়, আগামী দিনে কী হবে তা তিনি এখনই বলতে পারছেন না।

আরও পড়ুন- Nagaland: সময় বাকি মাত্র ২৪ ঘণ্টা, মনোনয়ন জমা পড়ল নামমাত্র

 

spot_img

Related articles

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...