Sunday, June 7, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ‍্যারন ফিঞ্চ

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ‍্যারন ফিঞ্চ। এদিন নিজেই এমনটাই জানালেন তিনি। টেস্ট ক্রিকেটে সুযোগ পাননা ফিঞ্চ। একদিনের ক্রিকেট থেকে গত বছরই অবসর নিয়েছিলেন, আর এবার টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এতদিন তিনিই ছিলেন টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এদিন ফিঞ্চ বলেন, “অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক যে হবে তাকে সময় দিতে হবে। নতুন ওপেনার প্রয়োজন দলে। তারও সময় প্রয়োজন। আগামী ১৮ মাসের মধ্যে গুছিয়ে নিতে হবে দলটাকে। আমি খুব ভাগ্যবান যে ১২ বছর ধরে খেলতে পেরেছি। আমার মনে হয় এটাই সেরা সময় সরে যাওয়ার।”

২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ফিঞ্চের। অস্ট্রেলিয়ার হয়ে ১০৩টি টি-২০, ১৪৬টি একদিনের ম্যাচ এবং ৫ টি টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯টি শতরান রয়েছে ফিঞ্চের। এর মধ্যে টি-২০ ক্রিকেটে দু’টি শতরান করেন ফিঞ্চ। তিনি শেষ টেস্ট খেলেন ২০১৮ সালে। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে একদিনের ক্রিকেট থেকে অবসর নেন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই প্রথম বার টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থক্য গড়ে দেবেন সূর্যকুমার, বললেন শাস্ত্রী

 

 

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...