Saturday, May 16, 2026

সমাজমাধ্যমে রূপমকে ‘খোলা চিঠি’, ছকভাঙা লড়াইয়ে রকস্টারকে শুভেচ্ছা অঞ্জনের

Date:

Share post:

সাধারণ ছাপোষা মানুষ কি অসাধারণ হওয়ার ক্ষমতা রাখতে পারেন? এই প্রশ্ন প্রতিমুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এবার মধ্যবিত্ত জীবনের অসাধারণত্ব আর হেরে গিয়েও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার মিশেল সিলভার স্ক্রিনে তুলে ধরলেন গায়ক পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutta)। ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (46th Kolkata International BookFair)সেই গল্পকেই প্রোমোট করলেন রকস্টার রূপম ইসলাম (Rupam Islam)। এরপর সমাজ মাধ্যমে কলম ধরলেন ‘ বেলা বোস’-এর প্রেমিক। অঞ্জন দত্ত বলছেন বাংলা গানের (Bengali Song)দাম বাড়িয়েছেন রূপম, নতুন সাউন্ড স্কেপ তৈরি করে সঙ্গীত ভাবনাকে এক অসাধারণত্বে পৌঁছে দিয়েছেন তিনি। আর সেই কারণেই রূপমের ভূয়সী প্রশংসাও করেছেন পরিচালক।

বৃষ্টিভেজা দার্জিলিং শহরে রহস্যের প্রেক্ষাপটে হাজির গোয়েন্দা সুব্রত শর্মা (Subrata Sharma)। এক নিখোঁজ মহিলাকে খুঁজে পেতে ‘লেখক’ অঞ্জন দত্তর কলমে যাঁর সৃষ্টি । এর আগে ওয়েব সিরিজে কাজ করলেও বড়পর্দায় এই প্রথম। তাই ‘রিভলভার রহস্য’ নিয়ে কৌতূহলীদের আগ্রহ থাকটা স্বাভাবিক। এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International BookFair)প্রকাশিত হয়েছে অঞ্জনের নতুন বই। সেই বইয়ের একটি গল্প অবলম্বনে পরিচালক এই ছবি নির্মাণ করেছেন। আর বইমেলায় সেই বইয়ের প্রমোশন করলেন ‘একলা ঘর’- এর গায়ক। সমাজমাধ্যমে অঞ্জন জানান ২০০৬ সালে ‘ ম্যাডলি বাঙালি’ নামের একটি সিনেমায় গান গাওয়ার জন্য রুপমকে অনুরোধ করেন নীল দত্ত (Neel Dutta)। ‘ হ্যাঁ’ বলার জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করেন নি রূপম। সেই সম্পর্ক আজও অটুট।

নিজের স্যোশাল মিডিয়া পেজে অঞ্জন রূপমকে উদ্দেশ্য করে লেখেন ” প্রফেসনালিজমের বাইরে গিয়ে যেভাবে এক কথায় অনেক রাতে তুমি রাজি হয়ে গেলে আমার লেখা বই আর তার সেই গোয়েন্দাকে নিয়ে ফিল্মের ব্যাপারে কথা বলতে । বুকফেয়ার এসে আমার সেই বই এবং সেই গপ্পের সিনেমাকে প্রোমোট করলে এটা আমার জীবনের অনেক , অনেক বড় পাওয়া।”

অঞ্জন তাঁর নতুন সিনেমায় ছকভাঙা গোয়েন্দার গল্প বলেছেন আর জেনারেশন গ্যাপের সীমা টপকে রূপম- অঞ্জন যে বাঙালি শ্রোতার মননে বিশেষ জায়গা নিয়েছেন – সমাজমাধ্যমের পোস্টে যেন সেই অনুভূতিকেই নিজস্ব স্টাইলে তুলে ধরলেন ৯০-এর সঙ্গীত জগতের জীবনমুখী গায়ক।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...